শুক্রবার সকালে টিউশন থেকে ফেরার পথে দুই যুবক টোটোতে করে যাওয়ার সময় ওই ছাত্রীকে হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি জানালে, তার বাবা ও এক সহপাঠীর বাবা অভিযুক্ত যুবকদের খুঁজে বের করেন এবং পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্ত যুবকদের দাবি, তারা কিছুই করেনি, কেবলমাত্র "হাতের কনুই লেগে গেছে"। তবে, ছাত্রীর বক্তব্য অনুযায়ী, এর আগেও ওই যুবকরা তাকে রাস্তায় একা পেয়ে কটূক্তি করেছিল এবং এবার তারা শারীরিকভাবে হেনস্থা করেছে। পুলিশ যুবকদের গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যদের তৎপরতায় অভিযুক্তদের দ্রুত ধরা সম্ভব হয়েছে, এবং এলাকায় শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছে স্থানীয় ব্যবসায়ীরাও

0 মন্তব্যসমূহ
welcome to India tonight news